আমি ভালোবাসি আমার আত্মাকে আমার শরীরকে, আমার সত্ত্বা, অস্তিত্বকে- ভালোবাসি আমার অস্তিত্বের প্রকাশকে, এই প্রকাশের মাধ্যমকে- এর সবকিছু ঘিরে আছে ভাষা, বাংলা ভাষা- বাংলা শিখেছি প্রথম মায়ের গর্ভে থাকার সময়ে তখন বাংলা গান শুনেছি, কবিতাও শুনেছি হিতোপদেশ, কৌতুকও বাংলা তাই আমার দেহ- পরাণ।
পৃত্থ্বীতে যবে এলেম চতুঃপার্শ্বের কোলাহলেও বাংলার মায়াবী সুর- আকৃষ্ট হলেম, মুগ্ধ- বিমোহিত আরও ভালবাসলেম- আমার প্রথম প্রকাশও বাংলায়- আমার প্রথম ভালোবাসা- অহংকার, অন্য ভাষায় কথা বললেও তা অনূদিত; আমার অহংকারের বীজকে জীবন দিয়ে যারা রক্ষা করেছেন, তাদের এই একুশে জানাই লাল সবুজ সালাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।